শিক্ষাঙ্গন

ছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের সম্পাদকীয় কার্যালয় উদ্বোধন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুরমা নদীর তীরঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য, শিল্প-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি ও নানা সম্ভাবনার জনপদ সুনামগঞ্জের ছাতক। এ জনপদের মানুষের কথা, এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, ঐতিহ্য ও জনজীবনের বাস্তব চিত্র তুলে ধরার প্রত্যয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন সংবাদমাধ্যম ‘দৈনিক ছাতকের ডাক’। এ উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ছাতক পৌর শহরের বরকতিয়া মার্কেটে পত্রিকাটির সম্পাদকীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ছাতক শুধু একটি ভৌগোলিক জনপদ নয়; প্রাচীন জনপদের ইতিহাস, সুরমা নদীকেন্দ্রিক জীবন-জীবিকা, পাথর ও বালু সম্পদ, চা-বাগান, শিল্প-কারখানা এবং প্রবাসীদের অবদানে গড়ে ওঠা এক সমৃদ্ধ জনপদ। দেশের অর্থনীতি ও ঐতিহ্যে ছাতকের রয়েছে স্বতন্ত্র পরিচিতি। সেই পরিচয়কে গণমাধ্যমের মাধ্যমে দেশ-বিদেশে তুলে ধরা এবং স্থানীয় মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোই দৈনিক ছাতকের ডাকের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক তানভীর আহমদ জাকির। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পত্রিকার মাল্টিমিডিয়া সম্পাদক হাফিজ বিলাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক ও ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছফির আহমদ। মোনাজাত পরিচালনা করেন ছাতক মন্ডলীভোগ লাল মসজিদের ইমাম মাওলানা মোঃ ফরিদ উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত, চরেরবন্দ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা দবির আহমদ, ছাতক থানার ইমাম মাওলানা জামিল আহমদ, বরকতিয়া মার্কেটের স্বত্বাধিকারী হাজী লুলু মিয়া, বিশিষ্ট মুরব্বি মোঃ আশিক মিয়া, মেসার্স আহমদ ফার্মেসির স্বত্বাধিকারী কবির আহমদ, বিএনপি নেতা আলহাজ্ব সৈয়দ জুনেদ আহমদ, ছাতক একতা বালু সমিতির সাবেক সভাপতি শাহেদ আহমদ বাবলু ও তরুণ সংগঠক ইমরান হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক ছাতকের ডাকের বার্তা সম্পাদক ও ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সাজু আহমদ, সহযোগী সম্পাদক ও ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম শাকিল, স্টাফ রিপোর্টার ও ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক এমরান হাসান, দৈনিক ছাতকের ডাক স্টাফ রিপোর্টার রাব্বি আহমেদ, নুর উদ্দিন, মোঃ সাইফুর রহমান, মোঃ মিজান হোসেন ও জাকারিয়া হোসেন আরিফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাতক থানার মুয়াজ্জিন মোবারক হোসেন, মাওলানা ফুরকান উল্লাহ, ব্যবসায়ী মোঃ আরজ মিয়া, আসরব আহমদ, তরুণ সমাজকর্মী মাহমুদুল হাসান, চরেরবন্দ যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ রানা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পত্রিকার শুভানুধ্যায়ীরা।

এ সময় বক্তারা বলেন, একটি জনপদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক ছাতকের ডাক যেন সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে ছাতকের মানুষের মুখপত্র হয়ে ওঠে, সে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক তানভীর আহমদ জাকির জানান, স্থানীয় সংবাদ পরিবেশনের পাশাপাশি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া, পর্যটন, প্রবাস, শিল্পায়ন ও উন্নয়নসহ জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরবে দৈনিক ছাতকের ডাক। একই সঙ্গে অনিয়ম, জনদুর্ভোগ ও সম্ভাবনাময় উদ্যোগগুলোও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের সামনে উপস্থাপনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

ছাতকের মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও সম্ভাবনার কথা তুলে ধরে একটি দায়িত্বশীল ও জনমুখী সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায় দৈনিক ছাতকের ডাক। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর