সারাদেশ

মাদকবিরোধী সমাবেশে অপপ্রচারের প্রতিবাদ—সংবাদ সম্মেলনে সত্য উন্মোচনে এলাকাবাসী

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীর শাহমীরপুর এলাকায় মাদকবিরোধী এক সমাবেশকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ এবং সঠিক সত্য উন্মোচনে সংবাদ সম্মেলন করেছেন সচেতন এলাকাবাসী।

মঙ্গলবার রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় স্থানীয়দের ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্থানীয় ওমর উদ্দিন, জিয়াউল করিম, হাবিবুর রহমান, রেজাউল হক তানজীম, ফরহাদুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ রেজা প্রকাশ মেম্বার বলেন, ‘গত ২৯ সেপ্টেম্বর রাত বারোটার দিকে এলাকায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্যে দেওয়ার সময় এলাকার মানিক, ওসমান ও মারুফ আমাকে চাপ প্রয়োগ করে যেন মো. ওমর উদ্দিন ও মোহাম্মদ করিমের বিরুদ্ধে কথা বলি। আমি বাধ্য হয়ে এলাকার তারা মাদকের সঙ্গে জড়িত রয়েছে বলে বক্তব্য দিই। এসব কাজে এরা দুইজন কখনও জড়িত ছিল না। আমার দেওয়া বক্তব্যটি মিথ্যা।’

সংবাদ সম্মেলনে বক্তব্যে জানানো হয়, এলাকাকে মাদকমুক্ত করতে এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার জন্য সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিকভাবে একটি ‘মাদকবিরোধী সমাবেশ’-এর আয়োজন করা হয়েছিল। কিন্তু একটি বিশেষ স্বার্থান্বেষী মহল নিজেদের অপকর্ম ঢাকতে এবং মাদকবিরোধী এই সামাজিক আন্দোলনকে পণ্ড করার উদ্দেশ্যে সভাটি সম্পর্কে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালিয়ে সচেতন এলাকাবাসীর সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা স্পষ্ট করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও তরুণ প্রজন্মকে বাঁচানোর জন্য। একটি পক্ষ আমাদের এই শুভ উদ্যোগকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মিথ্যা গুজব ছড়াচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

এসময় এলাকাবাসীর পক্ষে মাদকবিরোধী সমাবেশ নিয়ে সত্য বিকৃত করে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়া। এলাকাকে পূর্ণাঙ্গ মাদকমুক্ত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ ও সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন দাবী তুলে ধরেন। এসময় তারা ঐক্যবদ্ধভাবে যেকোনো মূল্যে এলাকার মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,