সারাদেশ

রায়পুরে অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মাহমুদ সানি,রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি:

রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের খাসেরডুগি এবং চর আবাবিল ইউনিয়নের উদমারা এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে টপ সয়েল কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান চলাকালে বিনা অনুমতিতে টপ সয়েল থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি অপরাধে ব্যবহৃত ৩টি শ্যালো পাম্প জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে রায়পুর থানা পুলিশ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,