জাতীয় সারাদেশ

শহীদদের রক্তে লেখা জুলাই—তারাগঞ্জে শ্রদ্ধা, স্মরণ ও মোনাজাত

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, স্মৃতিচারণ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের উপস্থিতিতে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় বলে উল্লেখ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি ও স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদরা দেশের গণতান্ত্রিক চেতনা, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। নতুন প্রজন্মকে এই আত্মত্যাগের ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে জুলাই শহীদ দিবস পালনের গুরুত্ব অপরিসীম বলেও বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, শহীদদের রক্তে অর্জিত আদর্শ ও চেতনাকে ধারণ করেই একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিতে হবে। একই সঙ্গে জাতীয় স্বার্থ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগকে জাতির জন্য প্রেরণার উৎস হিসেবে অভিহিত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,