সনাতন বিদ্যার্থী সংসদের শপথ গ্রহণ সম্পন্ন
সনাতন বিদ্যার্থী সংসদের শপথ গ্রহণ সম্পন্ন
সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি মদন মোহন কলেজ শাখা-র ৩য় কার্যনির্বাহী কমিটির সদস্যদের বর্ণাঢ্য শপথগ্রহণ অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে ২২/৫/২৬ইং শুক্রবার। উল্লেখ্য, ১৫৭ সদস্য বিশিষ্ট এই ৩য় কার্যনির্বাহী কমিটিটি সনাতন বিদ্যার্থী সংসদের সারা বাংলাদেশের সর্ববৃহৎ কমিটি।
দিনব্যাপী এই অনুষ্ঠান মালায় ছিলো *ভজন-কীর্তন, গীতা পাঠ, বৈদিক মন্ত্রপাঠ, রাধা-মাধবের উদ্দেশ্যে শতাধিক প্রদীপ নিবেদন, আলোচনা সভা, শপথ গ্রহন।* সবশেষে সকলের মাঝে মহাপ্রসাদ বিতরন করা হয়৷
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছেন:
*শ্রীধ্রুবরাজ চৌধুরী*
প্রভাষক (অর্থনীতি বিভাগ), সরকারি মদন মোহন কলেজ।
*শ্রীমতি অনামিকা বৈদ্য*
প্রভাষিকা (দর্শন বিভাগ), সরকারি মদন মোহন কলেজ।
*শ্রীসৌরভ দেব শুভ্র*
সাংগঠনিক সম্পাদক (শ্রীভূমি অঞ্চল), সনাতন বিদ্যার্থী সংসদ।
*শ্রী রজত চক্রবর্তী*
সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
*শ্রীমতি ববিতা বর্মন*
মহিলা সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
*শ্রীঅর্জুন ঘোষ*
আহবায়ক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট।
*শ্রীঅর্পন ঘোষ*
যুগ্ম আহবায়ক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট।
*শ্রীপ্রশান্ত লিটন*
বিশিষ্ট ছড়াকার ও অভিনেতা।
*শ্রীচয়ন সাহা তূর্য*
সভাপতি, সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি মদন মোহন কলেজ।
*শ্রীস্বপন দাস*
সাধারণ সম্পাদক, সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি মদন মোহন কলেজ।
সম্পূর্ন অনুষ্ঠানে ধর্মীয় ভজন-কীর্তন পরিবেশন করেছেন – *শ্রীজয়বর্ধন গৌর দাস প্রভু ও শ্রীমতি জুই মাতাজি*
স্থান: *গৌরাঙ্গ জিউর আখড়া, মনিপুরী রাজবাড়ী, মির্জাজাঙ্গাল, সিলেট।*




