সাতক্ষীরায় ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
১৫ আগস্ট ২০২৬, শনিবার ‘গণতন্ত্রের মা’ ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা জেলা শাখার মিলাদ ও দোয়া মাহফিল।
উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান, সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য), সহ সভাপতি সেহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ রিপন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারহান মাসুক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক বাবু এবং আল আমিন হোসেন, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন অভি, জাহিদুল বাসার, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ শাহজুদ্দিন, সিটি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আজমাউল হোসেন, সিটি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম হেদায়েত কবির হৃদয়, সাধারণ সম্পাদক নাইমুর রহমান, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন সহ সভাপতি জুলকার নাইন, শহীদ স্মৃতি কলেজ ছাত্রদলের সভাপতি জহরুল ইসলাম রিন্টু, আলিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হোসেন, পলিটেকনিক কলেজ ইনস্টিটিউট ছাত্রদল নেতা সাকিব ও হৃদয়, আগরদাড়ি ইউনিয়ন ছাত্রদল নেতা সোহাগ, শিবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আতিকুর, শহর ছাত্রদল নেতা ফাহাদ, নাহিদ, তাজিভ, সহ প্রমুখ।
উক্ত দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ।কুরআনের হাফেজ এবং এতিম বাচ্চাদের সাথে নিয়ে কুরআন খতম এবং দুরুদ পাঠ করা হয়।
উক্ত অনুষ্ঠানটি কুখারলি রিয়াজুর জান্নাত হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।





