সারাদেশ

শাহরাস্তিতে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা ও ফটিকখিরা ৩ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন। ওয়ার্ড বিএনপির উদ্যোগে ও স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেনের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির উদ্বোধনকালে ফারুক হোসেন বলেন, “পর্যায়ক্রমে এলাকার বিভিন্ন রাস্তার পাশে বৃক্ষরোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা করা হবে।”
এ সময় ইউনূস গাজী, ইউছুফ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, এলাকার রাস্তার পাশে বৃক্ষরোপণের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।
আয়োজকরা জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,