সারাদেশ

সাতক্ষীরায় ৩৫ হাজার প্রাথমিক শিক্ষার্থীদের জরাজীর্ণ ভবনে পাঠদান

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরার ২৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫ হাজার শিশু জরাজীর্ণ ভবনে বসে শিক্ষাগ্রহণ করছে। বৃষ্টির দিনে টিনের চালের ছিদ্র দিয়ে পানি পড়ে বইখাতা ভিজে পড়াশুনায় ব্যাঘাত ঘটছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৯৫টি। এর মধ্যে সাতটি উপজেলার জরাজীর্ণ ভবনবিশিষ্ট ২৫০টি বিদ্যালয়ের তালিকা ও প্রয়োজনীয় তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখায় পাঠানো হয়েছে। এ সব বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা নিরসনে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা রয়েছে।
কালিগঞ্জ নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল রানী সরকার বলেন, আধাপাকা ভবনে গোলপাতার ছাউনির নিচে কষ্ট সহ্য করে তাদের পাঠদান করতে হয়। সামান্য বৃষ্টি হলে ভেতরে পানি ঢোকে। এই স্যাঁতসেঁতে আর অনিরাপদ পরিবেশে শিশুদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মো. রুহুল আমীন বলেন, জেলার সাতটি উপজেলার জরাজীর্ণ ভবনবিশিষ্ট ২৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা ও তথ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।
পিইডিপি-৫ প্রকল্পের আওতায় এ সব বিদ্যালয়ের ভবন পুনর্নির্মাণ হবে বলে তিনি আশা করেন। নতুন ভবন নির্মাণ করা হলে বিদ্যালয়ে শিশুদের জন্য নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে পাঠদান নিশ্চিত করা সম্ভব হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,