শিক্ষাঙ্গন

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় কামিল স্নাতকোত্তর শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১৯১৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের কামিল (মাস্টার্স) স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসার অডিটোরিয়ামের ২১০ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষে সমাবর্তনে অংশ নেন শিক্ষার্থীরা।

সমাবর্তন অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের সভাপতি ও আহ্বায়ক তানভীর আহমদ জাকিরের সভাপতিত্বে এবং পরিষদের সদস্য সচিব নোমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসান।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তিলাওয়াত করেন হাফিজ মো. জাহাঙ্গীর আলী। এ সময় ইসলামী সংগীত পরিবেশন করেন আব্দুল্লাহ আল মুজাহিদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাবর্তন অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. জালাল উদ্দীন। এ ছাড়া বক্তব্য দেন পরিষদের সদস্য সামছুল আলম চৌধুরী ও ফারহানা সিদ্দিকা রুনা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ জমসিদ আলী, সহযোগী অধ্যাপক মো. ফজলুর রহমান চৌধুরী, সহযোগী অধ্যাপক শাহ শহিদুল ইসলাম এবং সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসান শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার সার্থকতা কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অর্জিত জ্ঞান, নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধের বাস্তব প্রয়োগের মধ্যেই শিক্ষার প্রকৃত সাফল্য নিহিত।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত জ্ঞানচর্চা অব্যাহত রাখা, কর্মজীবনে সততা ও দায়িত্বশীলতা বজায় রাখা এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। পরে সভাপতি তানভীর আহমদ জাকিরের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। সবশেষে ফটোসেশন ও আপ্যায়নের আয়োজন করা হয়।

সমাবর্তন অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘ শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটে। অর্জিত জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ কাজে লাগিয়ে ভবিষ্যৎ কর্মজীবনে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে সমাবর্তনে অংশ নেন শিক্ষার্থীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর