সারাদেশ

হাটহাজারীতে কারখানার বর্জ্যে কৃষিজমি নষ্ট, প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে কারখানার বর্জ্য ফেলে কৃষিজমি নষ্ট করার অভিযোগে একটি জুতার কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) হাটহাজারী পৌরসভার ১১ মাইল এলাকার পশ্চিমে অবস্থিত বেশরফ সু-ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে কারখানার বর্জ্য ফেলে কৃষিজমি নষ্ট করার অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ সময় কারখানাটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনায় ঘাটতি এবং পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ছাড়পত্র না থাকার বিষয়টিও উঠে আসে। পরে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,