সারাদেশ

হাটহাজারীতে বন্যাদুর্গত পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

হাটহাজারী প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলা, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং দুর্গত মানুষের কাছে জরুরি ত্রাণ ও খাদ্য সহায়তা পৌঁছে দিতে সাতটি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (১০ জুলাই) থেকে সেনাবাহিনীর সদস্যরা চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মাঠপর্যায়ে কাজ শুরু করেন।
সেনাবাহিনীর সদস্যরা বন্যাকবলিত এলাকায় আটকে পড়া মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, দুর্গত পরিবারের কাছে খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন।
এদিকে, টানা বৃষ্টিতে চট্টগ্রামের হাটহাজারীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে।
হাটহাজারী উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাবে। একই সঙ্গে বন্যাকবলিত এলাকার মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,