সারাদেশ

হাটহাজারীতে শ্মশানেশ্বরী কালী মন্দিরে স্বর্ণালংকার ও দান বাক্স ভেংগে টাকা চুরি

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চৌধুরীহাট বাজার সংলগ্ন শ্রী শ্রী শ্মশানেশ্বরী কালী মাতার মন্দিরে স্বর্ণালংকার ও দান বাক্স ভেংগে টাকা চুরি ঘটনা সংঘটিত হয়েছে। গত ১০ নভেম্বর আনুমানিক রাত ১২, ৩০মিনিট থেকে ২ টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখা যায় কালো রং এর গেঞ্জি ও মাস্ক পরিহিত চোর মন্দিরের তালা কেটে ভিতরে প্রবেশ করে,পরে সকল সিসিটিভির ক্যাবল কেটে দেয়। চোরের দল মায়ের গলার ১ ভরি ওজনের স্বণালংকার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা,৪ টি দান বাক্স তালা ভেংগে আনুমানিক ১ লক্ষ বিশ হাজার টাকা সহ অন্যান্য দ্রব্যাদি চুরি করে নিয়ে যায়।চুরির বিষয়ে মন্দির পরিচালনা কমিটির সভাপতি দূর্গাপদ নাথ বলেন,আমি এ চুরির ঘটনায় হতবাক হয়ে গেছি।কালী পূজায় সবাই রাত দিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে স্ব স্ব বাড়িতে গেলে এ সুযোগে চোরের দল এ কাজ সংঘটিত করে।আমি হাটহাজারী মডেল থানা বরাবরে অভিযোগ দাখিল করি। হাটহাজারী থানা প্রশাসন এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।শ্নশানেশ্বরী কালী মাতার মন্দিরে চুরি ঘটনায় ভক্তদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,