বিনোদন

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ডক্টর মুফতি ক্বাসিমী

শুভেচ্ছা বার্তা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটের (ওসমানী নগর ও বিশ্বনাথ) সংসদীয় ০২ আসনের দেশে ও প্রবাসে অবস্থানরত সকল সম্মানিত নাগরিকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউনাইটেড উলামা কাউন্সিল অব ইউএসএ ইনক এর প্রেসিডেন্ট, আসসাফা ইসলামিক সেন্টারের সেক্রেটারী জেনারেল, ইফতা বোর্ড ইন্টারন্যাশনাল ইউএসএ এর মহাসচিব বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী।

তিনি শুভেচ্ছা বার্তায় বলেন– পবিত্র ঈদুল আযহা সকল সম্মানিত নাগরিকদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও আনন্দ। প্রতিটি মানুষের মধ্যে জাগ্রত হোক মানবতা। তৈরি হোক সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব। একে অন্যের প্রতি আন্তরিকতা ও ভালবাসা পূর্ণ সম্পর্ক থাকুক অনবরত। তিনি বলেন বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। কোরবানির ঈদ। কোরবানি অর্থ ত্যাগ। ক্ষুদ্রতা, নীচতা, অহংকার, স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে কোরবানির ঈদ সার্থক হয়ে উঠে। ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে আমরা মানব কল্যাণে নিজেদের নিয়োজিত করি। সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে নিই। আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত-নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি ও একে অপরের সুখানন্দ এবং দুঃখ-কষ্ট ভাগ করে নিই। সবার সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করে আবারো পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান ডক্টর মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

বিনোদন

শাকিবের ‘দরদ’ নিয়ে যা বললেন অপু বিশ্বাস

বাংলাদেশসহ ২২টি দেশে একযোগে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। গেল পাঁচ বছরে কোনো উৎসব ছাড়া মুক্তি পেত না
Uncategorized বিনোদন

বাংলার প্রাচীন লোক ঐতিহ্য মশাল উৎসব

ফারিয়াজ ফাহিম জামালপুর। গতকাল বাংলা কার্তিক মাসের শেষ দিন ছিলো। আগে গ্রামে এই দিনের সন্ধ্যা বেলায় মশাল জ্বালানো উৎসব হত।