সারাদেশ

রাবিপ্রবিতে ছাত্রদলের ৭ দিনের আলটিমেটাম

রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রকল্প পরিচালক (পিডি) আব্দুর গফুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। চ্যানেল ২৪-এ প্রচারিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটি সম্প্রতি এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

বিবৃতিতে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, “রাবিপ্রবি’র পবিত্র প্রাঙ্গণ কোনো দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারীর অভয়ারণ্য হতে পারে না। সাবেক উপাচার্যের দলীয় স্বজনপ্রীতির বিরুদ্ধে আমাদের অবস্থান যেমন আপসহীন ছিল, বর্তমান ও ভবিষ্যতের যেকোনো দুর্নীতির বিরুদ্ধেও আমাদের অবস্থান কঠোর থাকবে। রাবিপ্রবির মর্যাদা ও শিক্ষার্থীদের অধিকার রক্ষাই আমাদের মূল লক্ষ্য।”
বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দুই দফা জরুরি দাবি জানানো হয়েছে:
১. অভিযোগের সুষ্ঠু তদন্তে অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।
২. আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দীন অর্নব এ ব্যাপারে বলেন, “আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের জোর দাবি জানাচ্ছি, যাতে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের মুখোমুখি করা সম্ভব হয়।
​এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সকল প্রকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধেও সমভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্ষমতার অপব্যবহারকারী কাউকেই ছাড় দেওয়া যাবে না।”

এছাড়াও বিবৃতিতে ছাত্রদল জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তারা কোনো ধরনের আপস করবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,