সারাদেশ

ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে বরুড়া দক্ষিণ অঞ্চলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা।

প্রতি বছরে ন্যায় পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (স:) ২০২৬ উদযাপন উপলক্ষে “আহলে সুন্নাত ওয়াল জামাআত বরুড়া দক্ষিন” এর উদ্যোগে একটি প্রস্তুতি সভা ভাউকসার ইউনিয়নের হযরত বেলাল (রা:) জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা মুহাম্মদ আলমগীর হোসেন তাহেরী সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালোরা দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুল খালেক হেলালী সাহেব।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন ঝাপুয়া আশ্রাফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বাংলাদেশ ইসলামি ছাত্রসেনার সহ-সভাপতি রবিউল আউয়াল এবং হামদ পরিবেশন করেন বাংলাদেশ ইসলামি ছাত্রসেনার আশ্রাফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা শাখার সভাপতি গোলাম মুস্তফা ইকবান হোসাইন নুরী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম মুজাফফরগঞ্জ অঞ্চলের  বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক,  বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বরুড়া উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক আকবরী সহ-সুপার ঝাপুয়া আশরাফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট যুব সেনার কুমিল্লা জেলার সম্মানিত মুহাদ্দিস জাহাঙ্গীর হোসেন তাহেরি,  মুহাদ্দিস ভোলাদিঘী কামিল মাদ্রাসা।

লাকসাম কাঁঠালিয়া দরবার শরীফের খলিফা মাওলানা মোহাম্মদ আলী নেওয়াজ, দক্ষিন বরুড়া পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু হানিফ, মাওলানা নজরুল ইসলাম তাহেরী, জনাব মুহাম্মদ দিদারুল আলম,জনাব কাইয়ুম, দক্ষিন বরুড়া গাউসিয়া হোসাইনীয়া কাফেলার সাধারণ সম্পাদক  খন্দকার মহিবুল হক, জনাব মিজানুর রহমান, বিল্লাল হোসাইন, হিরা প্রমুখ।

প্রস্তুতি সভায় বরুড়া উপজেলা দক্ষিন অঞ্চল তথা গালিমপুর, ভাউকসার, আদ্রা এবং শাকপুর ইউনিয়ন নিয়ে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (স:) উপলক্ষে জশনে জুলুশ এর আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,