সারাদেশ

ঋণের টাকায় কেনা গরু চুরি, হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন গৃহবধূ

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকায় এক আদিবাসী পরিবারের গোয়ালঘরের দরজা ভেঙে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) গভীর রাতে পৌর এলাকার ঢাকা পট্টি চৌকিদার পাড়ায় নিপেন সরকারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, চোরেরা গোয়ালঘরের দরজা ভেঙে ১ দিনের বাছুরসহ একটি ফ্রিজিয়ান জাতের গাভী এবং একটি দামুর গরু নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

ঘটনার পর রবিবার (২৬ এপ্রিল) নিপেন সরকার পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ করেছেন।

নিপেন সরকারের স্ত্রী ইতি রানী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “চোর আমাকে নিঃস্ব করে দিয়েছে। বিভিন্ন এনজিও থেকে প্রায় ৮ লাখ টাকা ঋণ নিয়ে গোয়ালঘর তৈরি করি। বিদেশি গাভী ও দামুর গরু কিনে লালন-পালন করতাম। গাভীর দুধ বিক্রি করে কিস্তি পরিশোধ করতাম। এখন কিভাবে ঋণের টাকা শোধ করব?”

স্থানীয়রা জানান, এর দুই দিন আগেও পৌরসভার পাটাবুকা সুইসগেট এলাকায় মহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলামের বাড়ি থেকে অস্ট্রেলিয়ান জাতের দুধেল গাভী ও বাছুর চুরি হয়। মাত্র তিন দিনের ব্যবধানে দুটি গরু চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পাঁচবিবি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ তুহিন রেজা বলেন, “গরু চুরির অভিযোগ পেয়েছি। পুলিশ যথাসাধ্য চেষ্টা করবে চুরি হওয়া গরুগুলো উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিতে।”

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,