জাতীয় সারাদেশ

কচুয়ায় আলহাজ্ব সরদার বজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট জেলা প্রতিনিধি।।

​বাগেরহাটের কচুয়ায় আলহাজ্ব সরদার বজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কচুয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। মানবতার সেবায় এ ধরনের আয়োজন স্থানীয় মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি করে।” তিনি ফাউন্ডেশনের এমন সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন।

​বিএনপি নেতা তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় ও আলহাজ্ব সরদার বজলুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সরদার জাহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান, জেলা বিএনপির আহবায়ক ইন্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মো: মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি নেতা নেয়ামুল নাসির আলাপ,ফকির তরিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,পেশাজীবি সংগঠনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ এই ইফতার মাহফিলে অংশ নেন।

​ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত কয়েক হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,