কচুয়ায় নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক,উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট।।
দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও নেতাকর্মীদের নিয়ে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে বিকাল ৫টায় উপজেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে এক দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, বিএনপির সাবেক আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না এবং সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন। এছাড়াও সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি নিজের অসুস্থতার জন্য নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।





