জাতীয় সারাদেশ

কচুয়ায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ শুরু

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কচুয়ায় অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
১৫ মার্চ সকালে কচুয়া সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসিবুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোঃ রায়হান হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসারবৃন্দ।
সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসারের মাধ্যমে এ বছর ঈদ-উল ফিতর উপলক্ষে কচুয়া উপজেলায় ৫ হাজার ২ শত ৪৮ টি কার্ডের মাধ্যমে ৫২.৪৮০ (মেঃ টন) চাউল বিনামূল্যে বিতরণ করা হবে।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান বলেন, “সরকার পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই বিশেষ খাদ্য সহায়তা প্রদান করছে। প্রকৃত দুঃস্থ ও অসহায় মানুষ যাতে এই সুবিধা পান, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি করা হচ্ছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,