সারাদেশ

কর্ণফুলী প্রেসক্লাবে নয়ন সভাপতি, ওসমান সম্পাদক নির্বাচিত

 

কর্ণফুলী প্রতিনিধি :

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন কর্ণফুলী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে দৈনিক পূর্বকোণ পত্রিকার কর্ণফুলী প্রতিনিধি মোর্শেদুর রহমান নয়ন সভাপতি এবং দৈনিক আমার সংবাদ পত্রিকার কর্ণফুলী প্রতিনিধি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব মাষ্টার প্রধান নির্বাচন কমিশনার এবং শাহ অহিদিয়া কেজি এন্ড হাইস্কুলের পরিচালক শফিক সাদেক নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন।

নব-নির্বাচিত কমিটি খুব কম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন।

এছাড়াও কর্ণফুলী উপজেলায় কর্মরত মাঠপর্যায়ে সক্রিয় জাতীয় ও স্থানীয় দৈনিকের প্রতিনিধিদের কর্ণফুলী প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,