নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নাশকতার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে:- বেলায়েত হোসেন বুলু
চট্টগ্রাম প্রতিনিধি:
১৭ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে বেলায়েত হোসেন বুলু বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।”
সমাবেশে সঞ্চালকের বক্তব্যে সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, “চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নগরীর ১৫টি থানা ও ৪৭টি ওয়ার্ডে সাংগঠনিকভাবে সুসংগঠিত ও সক্রিয় রয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দিতে নেতাকর্মীদের সর্বদা সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া বলেন, “নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আবারও কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা চালালে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।”
বিক্ষোভ মিছিল নগরীর আউটার স্টেডিয়াম গেইট থেকে শুরু হয়ে কাজীর দেউড়ি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, আবু বক্কর রাজু, রাজীব উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, মো. আলমগীর, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী, সদস্য আব্দুল হাই, সাজ্জাদ হোসেন, মো. মোখলেছুর রহমান, আব্দুল মান্নান, মো. হাসান, মো. রাসেল খান, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান শিমুল, আব্দুল মান্নান আলমগীর, সাইফুল আলম দিপু, ইকবাল হোসেন রুবেল, মো. জাহিদুল ইসলাম (দপ্তরের দায়িত্বে), রিদওয়ানুল হক রিদু, আকবর হোসেন মানিক, ইমরান সিদ্দিকী জ্যাকশন, জাকির হোসেন মিশু, কাজী মহিউদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. পারভেজ, মো. ইব্রাহীম, মো. বাকের, মো. সাজ্জাদ খান, মোহাম্মদ জাবেদ সাফায়াত সোবহান ও রাশেদ পাটোয়ারী।
এছাড়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ারুল কাফি মুন্না, শফিউল আলম শফি, আলতাফ হোসেন, আব্দুল্লাহ আল হাসান সোনা মানিক, আকতার হোসেন বাবলু, সাজিদ হাসান রনি, ইয়াসির আরাফাত, রিয়াজ উদ্দিন রাজু, ইউসুফ সুমন, আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল ও মো. দুলাল এবং থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মোহন, আইনুল ইসলাম জুয়েল, নুরুল কবির পলাশ, আব্দুল খালেক, মো. শামীম, আনোয়ারুল আবেদীন মুন্না, কুতুব উদ্দিন নয়ন ও আশরাফ উদ্দিন টিপুসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





