কলমাকান্দায় কারিতাসের উদ্যোগে নারী কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরণ
কলমাকান্দা, (নেত্রকোণা) প্রতিনিধি
আজ ৩জুন বুধবার বেলা ১২ ঘটিকার সময় নলছাপ্রা কারিতাস অফিসে আলোক কোরে-২ প্রকল্পের উদ্যোগে জৈব পদ্ধতিতে শাকসবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনের মাধ্যমে আয় বৃদ্ধিমূলক কার্যক্রমের আওতায় নারী কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় ২০ জন নারী কৃষকের প্রত্যেককে ৫,০০০ টাকা করে মোট ১,০০,০০০ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।
কারিতাসের স্থানীয় কর্মকর্তারা জানান, গ্রামীণ নারীদের জৈব কৃষি ও প্রাণী পালনে উৎসাহিত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এই অর্থ দিয়ে সুবিধাভোগীরা জৈব সার, উন্নত বীজ ও গৃহপালিত প্রাণী সংগ্রহ করে উৎপাদন বাড়াতে পারবেন। এতে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত পণ্য বিক্রি করে বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে।
অর্থ সহায়তা পেয়ে নারী কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।




