কালাইয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সবুর মন্ডলের সমর্থনে গণমিছিলে মানুষের ঢল
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুস সবুর মন্ডলের সমর্থনে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ গণমিছিল বের করা হয়।
গণমিছিলটি মোলামগাড়ী আদর্শ কলেজ থেকে শুরু হয়ে মহেশপুর গ্রাম প্রদক্ষিণ করে বাখরা গ্রামে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা অংশ নেন।
গণমিছিলে উপস্থিত ছিলেন জাসাসের কালাই শাখার সাবেক সভাপতি তৌফিকুল ইসলাম, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তাজমিনুর রহমান মানিক, জিন্দারপুর ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদসহ স্থানীয় নেতাকর্মীরা।
গণমিছিল শেষে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সবুর মন্ডল বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে জিন্দারপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। দল আমাকে মূল্যায়ন করবে, এটাই আমার বিশ্বাস। আমি অতীতেও জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণে কাজ করা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই আমার লক্ষ্য।





