ছাতকে অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভা ও নৈশভোজ অনুষ্ঠিত
সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সাংবাদিকদের সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তানভীর আহমদ জাকিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম শাকিলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাজু আহমদ তালুকদার, কোষাধ্যক্ষ অমিত আচার্য্য, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক এমরান হাসান এবং সদস্য রাব্বি আহমদ।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও পেশাগত সহযোগিতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ গ্রহণের জন্য আহ্বান জানানো হবে। এ উদ্যোগের মাধ্যমে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং পেশাদার সাংবাদিকদের অংশগ্রহণ বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়। সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে নৈশভোজে অংশগ্রহণ করেন।





