সারাদেশ

কালাইয়ে নানা আয়োজনে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উদযাপিত

 

জাহিদুল ইসলাম (জাহিদ) ​স্এাফ রিপোর্টার।

“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​শুক্রবার (০২ অক্টোবর ২০২৬ খ্রি.) উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব এর সভাপতিত্বে ও ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুব আলম এর তত্ত্বাবধানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কালাই পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল,
কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হারুনুর রশিদ, কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও ​অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনীতিকে গতিশীল করতে শিল্প, কৃষি ও সেবামূলক বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও দক্ষতার সঠিক ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,