সারাদেশ

কুমিল্লা জিলা স্কুলের ৩২ ছাত্র পেলো এ্যালামনাই শিক্ষাবৃত্তি

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা:- কুমিল্লা জিলা স্কুলের ৩২ ছাত্র পেলো শিক্ষাবৃত্তি। কুমিল্লা জিলা স্কুল এ্যালামনাই এসোসিয়েশন স্কলারশিপ ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে পুরো বছর জুড়ে এই বৃত্তির অর্থ পাবেন শিক্ষার্থীরা। এবছরই প্রথম এই বৃত্তি চালু করা হলো।

রবিবার (১৯ জুলাই) সকালে জিলা স্কুল অডিটরিয়ামে এ্যালামনাই ট্রাস্টি বোর্ডের সদস্য, এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য এবং স্কুলের শিক্ষকদের উপস্থিতিতে ছাত্রদের হাতে এই বৃত্তির প্রথম পর্ব তুলে দেয়া হয়।

কুমিল্লা জিলা স্কুল এ্যালামনাই এসোসিয়েশন স্কলারশিপ ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান একেএম কামরুল ইসলাম এফসিএ জানান, চাহিদা সম্পন্ন পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে আমরা তাদেরকে মাস প্রতি পুরো বছর জুড়ে সহযোগিতা করব। আশা করছি এই সংখ্যা আরো বাড়বে। এই বৃত্তি সহযোগিতা কুমিল্লা জিলা স্কুলের মেধাবী শিক্ষার্থীরাই পাবেন।

তিনি আরো জানান, প্রাথমিক ভাবে তিন ক্যাটাগরিতে বৃত্তি দেয়া হচ্ছে। এই ক্যাটাগরি ও বৃত্তি প্রদানের সংখ্যা আরো বাড়বে। মেধাবীরা সব সময় এ্যালামনাই এসোসিয়েশনের মাধ্যমে উপকৃত হবে। যারা বৃত্তি পাবেন তাদের নিয়মিত মেধা যাচাই করা হবে।

অনুষ্ঠানের সভাপতি ও এসোসিয়েশনের সহ সভাপতি অধ্যক্ষ কবির আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা জিলা স্কুল এ্যালামনাই এসোসিয়েশন স্কলারশিপ ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান একেএম কামরুল ইসলাম এফসিএ, কুমিল্লা জিলা স্কুল এ্যালামনাই এসোসিয়েশনের সহ সভাপতি দেওয়ান রাশেদুল হাসান, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাফিজ উদ্দিন, কোষাধ্যক্ষ ডা. রেজাউল আলম হেলাল, বৃত্তি তত্ত্বাবধান ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ফরহাদ আখতার মোঃ শাহরিয়ার, সদস্য সচিব মোহাম্মদ মোজাম্মেল হক।অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আলতাফ চৌধুরী।

নবম শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবক মোঃ আবু সাইদ বলেন, যারা এই বৃত্তি প্রদান করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এই বৃত্তি শুধু উপহারই নয়, বরং শিক্ষার্থীদের জন্য একটি ভরসা জায়গা।

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী অষ্টম শ্রেণীর খ শাখার ছাত্র রাজ কর্মকার বলেন, আমরা খুবই খুশি। মেধাবী অনেক শিক্ষার্থী অনেক সময় অর্থনৈতিক সঙ্কটের কারণে পিছিয়ে পড়েন। তবে এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা ভরসা পেলো, তাঁরা নিয়মিত এই অভিভাকত্ব পেলে সফলতার সর্বোচ্চ শিখরে যেতে পারবেন।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, এ্যালামনাই সদস্য, এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,