সারাদেশ

কোম্পানীগঞ্জে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

আবদুর রহিম: কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাংলাবাজার মুছাপুরে মারকাযুন নূর ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সকালে মহিলা এবং বিকেলে পুরুষদের নিয়ে পৃথক দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার পরিচালক মুফতি রবিউল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আরিফ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আল মাহা ট্রেডার্সের স্বত্বাধিকারী আকবর হোসেন আশিক, জালাল উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক মোফাজ্জল হোসেন সোহাগ, বাংলাদেশ সেনাবাহিনীর রিলিজিয়াস কাউন্সিলিং অফিসার জিয়াউল হক জিয়া, বিশ্বজয়ী ক্বারী তানভীর হোসাইন, মৌলভীবাজার জামে মসজিদের খতিব মাওলানা জহির উল্ল্যাহ জহির, সাংবাদিক ইউনিটির সেক্রেটারি এম শরীফ ভূঞা, নোয়াখালী জার্নালের সম্পাদক আরমান হোসাইন, মেরিন অফিসার খালেদ আবু জোবায়েদ, দারুল আমান মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোজাম্মেল হক মিশন, মুছাপুর সুন্নাহ শপের স্বত্বাধিকারী সাইফুল্লাহ আদনান, বায়তুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা আরাফাত জামিল, মুছাপুর ফার্মেসীর স্বত্বাধিকারী নিজাম উদ্দিন, ছোটধলী সাঈদীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল ইসলাম ফুয়াদ, মাষ্টার আইউব আলী ও আবদুর রহিম।

সমাবেশে শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশে পরিবার ও প্রতিষ্ঠানের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে ১০ জন হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,