সারাদেশ

খেলাধুলা তরুণদের যেমন চরিত্র গঠনে সাহায্য করে, তেমনি সামাজিক অপরাধ থেকেও দূরে রাখে-কালাইয়ে চেয়ারম্যান পদপ্রার্থী

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

“মাদককে না বলি সুস্থ সুন্দর সমাজ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে শতাধিক দলের মাঝে ফুটবল বিতরণ করেছেন জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক।

শুক্রবার বিকেলে কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নয়টি ওয়ার্ডের শতাধিক দলের মাঝে এসব ফুটবল বিতরণ করা হয়।

প্রধাণ অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে তরুণদের মাঠে ফেরাতে হবে। খেলাধুলা তরুণদের যেমন চরিত্র গঠনে সাহায্য করে, তেমনি সামাজিক অপরাধ থেকেও দূরে রাখে। তার এই ক্ষুদ্র চেষ্টা কালাইয়ের যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করতে উৎসাহিত করবে ।

সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুনের প্রচারণায় ফুটবল বিতরণ অনুষ্ঠানে জিন্দারপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম (জাহিদ)
কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:
মোবাইল -০১৭৮৫৩৫২৫৫৮

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,