সারাদেশ

চিরিরবন্দরে ড্যাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকসহ ৬ যাত্রী আহত ও ড্যাম্পট্রাকে আগুনের ঘটনায় ৪ ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক।

এনামুল মবিন(সবুজ)

স্টাফ রিপোর্টার.

দিনাজপুর-রংপুর দশমাইল হাইওয়ে মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে ড্যাম্পট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী গুরুতর আহত ও বিক্ষুদ্ধ জনতা ড্যাম্প ট্রাকে আগুনের ঘটনায় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের দুইধারে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘ ৪ ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন, উপজেলার নশরতপুর গ্রামের গুড়িয়াপাড়ার আতাউর রহমানের ছেলে ইজিবাইক চালক রায়হান আলী (৩৫), ইজিবাইকের যাত্রী আলোকডিহি ইউনিয়নের ঘাটেরপাড়ের মোত্তালেব হোসেন (৫৫) তার স্ত্রী গুলিয়ারা বেগম ওরফে বিউটি (৫০) ছেলে বাঁধন, তেঁতুলিয়া ইউনিয়নের গোন্দল গ্রামের সর্দারপাড়ার সুরেশ চন্দ্র রায় (৬০), খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মাড়গাঁও গ্রামের আল আমিনের স্ত্রী ইয়াসমিন (১৮) ও মেয়ে আনিছা খাতুন (২)। আহতদের দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,