সারাদেশ

পলাশে আমিনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল বিক্ষোভ মিছিল

পলাশ উপজেলা প্রতিনিধি:
সারা দেশে ভাঙচুর, সন্ত্রাসী হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে নরসিংদীর পলাশে মোটরসাইকেল বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
‎রবিবার (২২ নভেম্বর) বিকেলে পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রত্যাশী ও সাবেক পলাশ থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
‎মিছিলটি ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি গেটের সামনে থেকে শুরু হয়ে ঘোড়াশাল পৌরসভা ও পলাশ উপজেলার  গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
‎এ সময় বক্তব্য দেন ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও ঘোড়াশাল  পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী গোলাম কিবরিয়া এবং সাবেক ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নাজমুল ইসলাম জুয়েল।
‎এ ছাড়া উপস্থিত ছিলেন পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইমান হোসেন,ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কাউছার সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা রাজন রহমান, রুহুল আমিন, নূর মোহাম্মদ বাবু সহ সংগঠনের শতাধিক নেতাকর্মী।
‎প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে পলাশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,