জাতীয়

ছাতকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুর রহমান বাবুল, ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, সাংবাদিক সাকির আমিন ও আমীর আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিবসের সঙ্গে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, রাজনৈতিক পরিবর্তন এবং গণতান্ত্রিক অভিযাত্রার নানা ঐতিহাসিক অধ্যায় জড়িয়ে রয়েছে। দিবসটির প্রকৃত ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা বাংলাদেশের ইতিহাসে বিশেষভাবে আলোচিত। তাঁর শাসনামলের বিভিন্ন গৌরবোজ্জ্বল অধ্যায় ও রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে।

তাঁরা বলেন, বর্তমান প্রজন্মের অনেকেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখে না। এ অবস্থার পরিবর্তনে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট অন্তর্ভুক্ত করা, নিয়মিত আলোচনা সভা, সেমিনার, রচনা প্রতিযোগিতা ও তথ্যভিত্তিক প্রচার-প্রচারণা বাড়ানো প্রয়োজন। ইতিহাসের সঠিক চর্চার মধ্য দিয়েই নতুন প্রজন্ম দেশপ্রেম, জাতীয় দায়িত্ববোধ ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে পারে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া, হাজী নিজাম উদ্দিন বুলি প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। একই সঙ্গে ছাতক ও কৈতক হাসপাতালে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয়

এসএসসির সূচি প্রকাশ

  • ডিসেম্বর ১২, ২০২৪
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি প্রকাশ করে
Uncategorized জাতীয় রাজনীতি সারাদেশ

পিরোজপুরে নানা আয়োজনে মহান বিজয় পালিত

  • ডিসেম্বর ১৬, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি: নানা আয়োজনে পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে পিরোজপুরের পুরাতন খেয়াঘাট শহীদ