সারাদেশ

ঝড়বৃষ্টির রাতে গোয়ালঘরের সিঁধ কেটে কৃষকের ৪ গরু চুরি, ক্ষতি প্রায় ৭ লাখ টাকা

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঝড়বৃষ্টির সুযোগে এক কৃষকের গোয়ালঘরের সিঁধ কেটে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ আফজাল হোসেনের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুর মধ্যে রয়েছে বিদেশি জাতের ৩টি গাভী ও একটি দুধের বাছুর।

ভুক্তভোগী কৃষক আফজাল হোসেন জানান, রাত প্রায় ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে গোয়ালঘরের দেয়াল ভাঙা দেখতে পান। কাছে গিয়ে দেখেন, গোয়ালঘরে একটি গরুও নেই। পরে চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে উঠে বুঝতে পারেন সবগুলো গরু চুরি হয়ে গেছে।

তিনি আরও বলেন, “ঝড়বৃষ্টির কারণে রাতে বাড়ির বারান্দায় বসেছিলাম। আবহাওয়া শান্ত হলে ঘুমিয়ে পড়ি। সেই সুযোগে চোরেরা গোয়ালঘরের দেয়াল কেটে গরুগুলো নিয়ে যায়। এতে আমার সংসারে বড় ধরনের ক্ষতি হয়ে গেল।”

বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক জানান, ঘটনাটি রাতেই থানার ওসিকে অবহিত করা হয়েছে। পুলিশ চুরি যাওয়া গরু উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাবে বলে আশ্বাস দিয়েছে। পাশাপাশি স্থানীয়দেরও বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,