সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে শেরপুরে পৌরসভার সচেতনতামূলক কর্মসূচি

মোঃ মাকসুদুর রহমান
শেরপুর জেলা প্রতিনিধি:
ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরে এক জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬ খ্রি.) শেরপুরের রাজবল্লভপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শেরপুর পৌরসভার আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা।
এ সময় শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে কোথাও তিন দিনের বেশি সময় পানি জমে থাকতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সর্বস্তরের জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এজন্য সবাইকে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,