সারাদেশ

তেল-বিদ্যুৎ,গ্যাস ছাড়াই চলবে ফারুকের প্রাইভেটকার

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা :
দেশজুড়ে জ্বালানি সংকটের চাপ পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, কোথাও আবার ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না তেল| অনেক জায়গায় খালি হাতে ফিরছেন চালকরা, বাড়ছে গ্যাসের দামও| এমন বাস্তবতায় যখন সাধারণ মানুষ বিকল্প পথ খুঁজছে, ঠিক তখনই ভিন্ন এক চিন্তা থেকে চমক দেখালেন সাতক্ষীরার এক উদ্ভাবক| তেল, গ্যাস বা বিদ্যুৎ ছাড়াই চলবে তার বানানো প্রাইভেটকার| এমন দাবিতে আলোচনায় এসেছেন শেখ ফারুক হোসেন, যার এই উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে কৌতূহল, পাশাপাশি এর মান নিয়ে উঠেছে প্রশ্নও|
জ্বালানি সংকটের এই সময়ে নিজের অভিজ্ঞতা থেকেই বিকল্প কিছু করার ভাবনা মাথায় আসে ফারুক হোসেনের| পেশাগতভাবে প্রকৌশলী না হলেও দীর্ঘদিন ধরে নিজ¯^ মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে নতুন নতুন কিছু ˆতরি করে আসছেন তিনি|
এর আগে তুষ কাঠ, বর্জ্য পলিথিন ও প্লাস্টিক থেকে জ্বালানি ˆতরি, এমনকি পরিবেশবান্ধব ‘টাইগার বাইক’ বানিয়ে আলোচনায় আসেন তিনি| এবার তার নতুন সংযোজন একটি প্রাইভেটকার, যা তার দাবি অনুযায়ী ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম, তাও আবার কোনো তেল, গ্যাস বা বিদ্যুৎ ছাড়াই|
ফারুক হোসেন জানান, পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়েই এমন কিছু করার সিদ্ধান্ত নেন তিনি| সেই ভাবনা থেকেই তৈরী করেন এই গাড়ি| সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ প্রযুক্তি দেশজুড়ে ছড়িয়ে দেওয়া সম্ভব বলেও দাবি করেন তিনি|তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা জরুরি|বাইরের শক্তির উৎস ছাড়া এমন গাড়ি চালানো কতটা সম্ভব, তা নিয়ে গবেষণা প্রয়োজন বলে মত দেন সংশ্লিষ্টরা|ফারুক হোসেনের উদ্ভাবনের এই গল্পে যেমন আছে সম্ভাবনার আলো, তেমনি রয়েছে এর মান যাচাইয়ের প্রয়োজন| কার্যকারিতার যাচাই-পরীক্ষাই বলে দেবে এটি স্বপ্ন, নাকি সত্যিই নতুন কোনো সমাধানের দুয়ার|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,