সারাদেশ

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে “আশুলিয়া ল’ ইয়ার্স এসোসিয়েশন” এর আত্মপ্রকাশ 

ফরহাদ হোসেন, সাভার প্রতিনিধি
“যেথায় থাকুক – যে যেখানে, বাঁধন আছে প্রাণে- প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী অনুষ্ঠানের মাধ্যমে আশুলিয়া ল’ ইয়ার্স এসোসিয়েশন নামক সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার ফুড হান্টার, রুফটপ রেস্টুরেন্টে সংগঠনের সকল সদস্যদের উপস্থিততে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৭ সদস্য বিশিষ্ট ” আশুলিয়া ল’ ইয়ার্স এসোসিয়েশন” সংগঠনের আত্মপ্রকাশ হয়। সভাপতি অ্যাড, মাজহারুল আনোয়ার (টিটু), এবং সাধারণ সম্পাদক অ্যাড মোঃ মঞ্জুর আলী এছাড়াও সংগঠনের আরো সদস্যবৃন্দ হল- সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম সিহাব, সহ-সভাপতি মোঃ অ্যাড. ইলিয়াস হোসেন, সহ- সাধারণ সম্পাদক অ্যাড মোঃ আখতারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোঃ সহিদুল ইসলাম এবং ক্যাসিয়ার অ্যাড. আব্দুর রহিম
অনুষ্ঠিনে শিল্পী নিঝুম সরকারের অনবদ্য সংগীত পরিবেশনের মাধ্যমে আনন্দে আত্মাহার সকলে এক কাতারে শামিল হয়ে যায়। এসময় আশুলিয়া কেন্দ্রীক সকল আইনজীবীদের ঐক্য বদ্ধ হয়ে একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,