আদমদীঘিতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া)
প্রতিনিধি
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় বগুড়া জেলার আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন করেন বগুড়া-৩ আদমদীঘি দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার।
আজ (১৮ এপ্রিল) রোজ শনিবার সকালে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পাকা রাস্তা পরিস্কার করার মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। বগুড়া-৩ আসন আদমদীঘি দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার ঝাড়ু হাতে নিয়ে রাস্তা পরিস্কার করার মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি কামরুল ইসলাম মধু, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, এস এম জুয়েল রানা, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মাসুদ রানাসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন কালে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার বলেন, প্রধানমন্ত্রী জনাব রহমানের নির্দেশনা অনুযায়ী একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ার লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষাই নয় বরং সচেতন নাগরিক সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।





