নওগাঁয় এসএসসি ও সমমান পরীক্ষা, রবিবার অনুপস্থিত ৫৮২ জন এবং বহিষ্কার ১ জন
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
সারাদেশের ন্যায় নওগাঁ জেলায় চলছে এসএসসি ও সমমান পরীক্ষা। রবিবার ২৬ এপ্রিল নওগাঁ জেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে নওগাঁ জেলায় রবিবার একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এ ছাড়াও অনুপস্থিত ছিলো ৫৮২ জন পরীক্ষার্থী। একজন শিক্ষার্থী বহিষ্কার ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা বা নকলের অভিযোগ পাওয়া যায়নি। কেন্দ্র গুলোতে দায়িত্বরত শিক্ষক, পরিদর্শক, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
নওগাঁ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আজ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৬৪২ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৫৮২ জন। এসএসসি শাখায় ১৮ হাজার ৬৪২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৮ হাজার ৩৬৭ জন এবং অনুপস্থিত ২৭৫ জন। দাখিল শাখায় ৫ হাজার ৩০৩ জনের মধ্যে উপস্থিত ৫ হাজার ৮৪ জন ও অনুপস্থিত ২১৯ জন। অপরদিকে, এসএসসি (ভোকেশনাল) শাখায় ১ হাজার ৯২১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ১৮২৩ জন এবং অনুপস্থিত ৯৮ জন। এবং এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ১ জন শিক্ষার্থী বহিষ্কার। সামগ্রিকভাবে জেলার সকল পরীক্ষা কেন্দ্রে এ পর্যন্ত পরীক্ষা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন হয়েছে, যা অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।





