সারাদেশ

নওগাঁয় জমি বিরোধের সংঘর্ষে নিহত-১, আহত-৯

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

 

নওগাঁয় জায়গাঁ-জমি নিয়ে বিরোধের জেরধরে উভয় পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষে আনিছুর রহমান (৬৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছেন। আহত ৯ জনের মধ্যে গুরুতর আহত ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। এসংঘর্ষের ঘটনাটি ঘটে বুধবার ১৪ অক্টোবর বেলা ১১টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার রণাইল নিচপাড়া গ্রামে। সংঘর্ষে গুরুতর আহত আনিছুর রহমানকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মহাদেবপুর থানা পুলিশ এঘটনায় ওসমান গণি নামে এক জনকে আটক করেছে। আহতরা হলেন, মহাদেবপুর উপজেলার রনাইল নিচপাড়া গ্রামের আনিছুর রহমান, আনিছুর রহমানের ছেলে শাহাজাহান (৩০), মৃত ইয়াদ আলীর ছেলে আব্দুল মতিন (৪০), মৃত আব্দুল হামিদের ছেলে আবুল কালাম আজাদ (৫৩), আবুল কালামের ছেলে আব্দুল আলিম (২৪), মৃত আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম (৩৯) এবং অপর পক্ষের নজরুল ইসলাম, রফিজ উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (৬৫) ও তার দুই ছেলে ইলিয়াস (৩৫) ও জুয়েল (২৮) আহত হয়। এবং আটককৃত ওসমান গনি রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মন্ডলের ছেলে।

আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় শাহাজাহান, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, আব্দুল আলিম, জাহিদুল ইসলাম, ইলিয়াসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। রেজাউল ইসলাম ও জুয়েল মহাদেবপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানান, রণাইল মৌজায় প্রায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমান গং এর সাথে তাদের শরীকান একই গ্রামের মৃত লছিম উদ্দীনের ছেলে নজরুল গং এর বিরোধ চলে আসছিল। দীর্ঘদিন থেকে নজরুল গং তাদেরকে জমি বুঝিয়ে না দিয়ে জোর পূর্বক ভোগ দখল করে আসছিলেন। স্থানীয় মাতব্বররা শালিস-দরবারের মাধ্যমে আনিছুর রহমান গংদের প্রায় ৭ বিঘা জমি বুঝিয়ে দিলে তারা সেখানে ধানের চারা রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ঐ জমিতে কীটনাশক ছিটিয়ে ফেরার সময় নজরুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের উপর হামলা চালালে তাদের ৫ জন আহত হয়। এবং নজরুল গংয়ের ৪ জন আহত হয়। আনিছুর রহমানের মৃত্যুর খবর শুনে নজরুল ইসলাম হাসপাতাল থেকে পালিয়ে যায়। সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মন্ডলের ছেলে ওসমান গনিকে আটক করা হয়েছে। সংবাদের তথ্য সংগ্রহকালে এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,