সারাদেশ

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩

সাব্বির আহমেদ ,স্টাফ রিপোর্টার( পাবনা )

পাবনার চাটমোহরে উপজেলার ভবানীপুর নামক স্থানে যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় হাসিনা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে ৩ জন।

নিহত হাসিনা খাতুন পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার দিক মারি দেওয়ানপাড়া গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান জানান, বুধবার দুপুরের দিকে পাবনা থেকে চাটমোহরের উদ্দেশ্য ছেড়ে আসা সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ভবানীপুর নামক স্থানে দুর্ঘটনায় পতিত হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় সিএনজিতে থাকা সবাইকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক হাসিনা খাতুনকে মৃত ঘোষণা করে।

এ দুর্ঘটনায় হাসিনার স্বামী গোলাম মোস্তফা, আব্দুল হামিদ জিন্নাহ এবং মোঃ মিনাজ উদ্দিন আহত হয়ে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,