সারাদেশ

নওগাঁয় বৃদ্ধা মাকে নির্যাতনের দায়ে ২ ছেলে আটক 

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

 

নওগাঁয় বৃদ্ধা মাকে নির্যাতন করায় দু’জন ছেলেকে আটক করেছে পুলিশ। নওগাঁর ধামুরহাট থানাধীন খরমপুর গ্রামে চাঁদ সুলতানা নামে ৬৫ বয়সি বৃদ্ধা মাকে নির্যাতনের বিষয়টি নওগাঁ জেলা পুলিশ সুপার মহোদয়ের নজরে আনলে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়  বয়স্কদের নির্যাতনের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ ধামইরহাট থানাকে নির্দেশ প্রদান করেন। এর পরই ১৩ জুন শনিবার ধামুরহাট থানার অফিসার ইনচার্জ থানা থেকে ঘটনাস্থলে অফিসার ফোর্স প্রেরণ করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারেন, নওগাঁর ধামইরহাট থানাধীন খড়মপুর গ্রামের আব্দুল মমিন (৪৫) ও  আব্দুল মুকিম (৩৫) দ্বয়  তাদের মায়ের সম্পত্তি তাদের লিখে না দেওয়ায় তারা তাদের মাকে বাড়ী হতে বের করে দেয়। অনুসন্ধানকালে আরও  জানতে পারেন যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন ধরে মায়ের উপর অন্যায় অমানুষিক অত্যাচার করিয়া আসিতেছে। তাৎক্ষনিক আসামীদ্বয়কে গ্রেফতার না করিলে মা চাঁদ সুলতানার  উপর আরো নির্যাতনের সম্ভাবনা থাকায়  এবং ধর্তব্য অপরাধ নিবারণ কল্পে উপরোক্ত দুই ছেলেকে ধামইরহাট থানা পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,