সারাদেশ

কুড়িগ্রামে আবারও বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি ও গ্রামবাসী

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বটতলা সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে আবারও ব্যর্থ হয়েছে বিএসএফের পুশইন। স্থানী সূত্রে জানা যায়, রোববার ভোর ৬টার দিকে ১০৬০ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে দুই শিশু, এক নারী ও তিন যুবককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়।

সীমান্তে জড়ো করা ব্যক্তিরা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাংশী গ্রামের বাসিন্দা বলে দাবি করছে বিএসএফ।

বিএসএফের পুশইনের চেষ্টার খবর পেয়ে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি ও শত শত স্থানীয় গ্রামবাসী।

জামালপুর ৩৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অনুপ্রবেশের এই ঘটনার পর থেকে সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অপতৎপরতা ঠেকাতে বিজিবি সদা তৎপর রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,