সারাদেশ

নওগাঁয় সীমান্তে দিয়ে ১৭ জনকে পুশইনের চেষ্টা

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

 

নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে গভীর রাতে নারী ও শিশুসহ মোট ১৭ জনকে পুশইন চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার দিবাগত রাতে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭ নং মেইন পিলার এলাকার চক চকির বিল লোহার ব্রিজ এলাকা দিয়ে তাদের বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেয়া হয় বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

ঘটনার বিবরনে জানা গেছে ঐ দিন গভীর রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জোয়ানরা তাদের দেশের বিভিন্ন এলাকা থেকে ১৭ জন নারী পুরুষ ও শিশু কে আটক করে নওগাঁর সাপাহার সীমান্তের ঐ এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। রাতেই তারা বোরো ধান ক্ষেতের মধ্য দিয় প্রায় ৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে শুক্রবার ভোরে কলমুডাঙ্গা চৌমুহোনী এলাকায় এসে অবস্থান নেয়। ভোর বেলা এলাকার লোকজন তাদের দেখে স্থানীয় কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে সাথে সাথে তাদের পুশব্যাক করার উদ্দেশে সীমান্তের ২৩৭ পিলার এলাকা জিরো লাইনে তাদের নিয়ে যায়। ইতো মধ্যেই ভারতীয় বিএসএফ সদস্যরা ঘটাস্থলে এসে বিজিবি সদস্যদের পুশব্যক প্রক্রিয়ায় বাধা প্রদান করে। বর্তমানে ঘটনা স্থলে বাংলাদেশের পক্ষে বিজিবি ও ভারতের পক্ষে বিএসএফ সদস্যরা মুখোমুখি অবস্থান করছে। সীমান্তের  জিরো ল্যান্ডে পুশইনের শীকার ৫ শিশু এবং ৬ জন নারী ও ৬ জন পুরুষ মোট ১৭ জন সংবাদ সংগ্রহকালে অপেক্ষা করছে। বিজিবি নওগাঁ ১৬ ব্যাটালিয়ান এর সিও লেঃ কঃ আরিফুল ইসলাম মাসুম ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,