সারাদেশ

পটুয়াখালীতে র‍্যাবের জালে আটক মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী কাউসার

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী প্রতিনিধিঃ-

পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি ও মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসারকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব

 

র‍্যাব-৮ (বরিশাল) এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ (সিপিসি-১) পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-২ মোহাম্মদপুরের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ) মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী সদর থানাধীন মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেফতারকৃত মোল্লা কাউসার পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের কেউয়াবুনিয়া এলাকার শানু প্রকাশ মামুন মৃধার ছেলে। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় বসবাস করতেন।

 

র‍্যাব জানায়, অভিযুক্ত মোল্লা কাউসারসহ কয়েকজন ব্যক্তি মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসার একটি স্পট নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী ও তার বন্ধু মিলে ওই এলাকায় মাদকের স্পটটি বন্ধ করে দিলে এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা গত (২১ ফেব্রুয়ারী) শনিবার সংঘবদ্ধভাবে মোহাম্মদপুরের বসিলা রোড এলাকায় ভুক্তভোগী ও তার বন্ধুর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তারা গুরুতরভাবে রক্তাক্ত জখম হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

 

ঘটনার পর ভুক্তভোগী মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তরা এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে।

 

পরবর্তীতে র‍্যাব-৮ এর আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে মোল্লা কাউসারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,