সারাদেশ

মিথ্যা অপপ্রচার ও ভুয়া অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী শেখ মুহাম্মদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ভুয়া অভিযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেল ৫টার দিকে ফকিরনীহাট রাস্তার মাথায় এ কর্মসূচি পালিত হয়।

৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের সচেতন ও শান্তিকামী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে শেখ মুহাম্মদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে শেখ মুহাম্মদ বলেন, ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই একটি পক্ষ তার চরিত্রহরণের উদ্দেশ্যে কর্ণফুলী থানায় ভুয়া অভিযোগ দায়ের করেছে এবং পত্রিকায় মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশ করছে।

তিনি জানান, গেলো ২৩ এপ্রিল চট্টগ্রামের একটি আঞ্চলিক পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়, যেখানে তাকে ‘মামলাবাজ’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তার দাবি, এসব অপপ্রচার তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে চালানো হয়েছে এবং উল্লিখিত মামলাগুলোর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই।

শেখ মুহাম্মদ আরও জানান, নারী নির্যাতন, হত্যা ও বিভিন্ন ফৌজদারি মামলার যেসব বিবাদী রয়েছেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন মো. হেলাল, মো. মঞ্জু, মো. তানজু, মো. আবুল কাশেম (প্রকাশ বাল্লা), মো. নুরুল হক, মো. মুছা, কামরুল হাসান হিমু, মো. সালাহউদ্দীন, মো. এয়াছিন, মো. নুর ও মো. আবদুল সাত্তার বাহাদুর। মামলার পর থেকেই তারা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শেখ আহমদ, কুলছুমা খাতুন, আশিয়া খাতুন ও মোহাম্মদ পারভেজ, যিনি স্টিল মিলসের মেকানিক্যাল ডিপার্টমেন্টের সাইড এপিসি দায়িত্বপ্রাপ্ত কর্মচারী

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,