আন্তর্জাতিক বিনোদন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকার ডক্টর ক্বাসিমী

শুভেচ্ছা বার্তা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের (ওসমানী নগর ও বিশ্বনাথ) সংসদীয় ০২ আসনের দেশে ও প্রবাসে অবস্থানরত সকল সম্মানিত নাগরিকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউনাইটেড উলামা কাউন্সিল অব ইউএসএ ইনক এর প্রেসিডেন্ট, আসসাফা ইসলামিক সেন্টারের সেক্রেটারী জেনারেল, ইফতা বোর্ড ইন্টারন্যাশনাল ইউএসএ এর মহাসচিব বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী।

শুক্রবার (২০ মার্চ ) এক বিবৃতিতে তিনি বলেন, এক মাস পবিত্র সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত।

মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদুল ফিতর ধনী-গরীব সব শ্রেণির মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
তিনি বলেন, পবিত্র ঈদের এই দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহা সেতুবন্ধন তৈরি করি।

আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত-নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি ও একে অপরের সুখানন্দ এবং দুঃখ-কষ্ট ভাগ করে নিই। সবার সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করে আবারো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান ডক্টর মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী।

You may also like

বিনোদন

শাকিবের ‘দরদ’ নিয়ে যা বললেন অপু বিশ্বাস

বাংলাদেশসহ ২২টি দেশে একযোগে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। গেল পাঁচ বছরে কোনো উৎসব ছাড়া মুক্তি পেত না
Uncategorized বিনোদন

বাংলার প্রাচীন লোক ঐতিহ্য মশাল উৎসব

ফারিয়াজ ফাহিম জামালপুর। গতকাল বাংলা কার্তিক মাসের শেষ দিন ছিলো। আগে গ্রামে এই দিনের সন্ধ্যা বেলায় মশাল জ্বালানো উৎসব হত।