ট্টগ্রামে বিপ্লব দিবসে মাইকে অসাবধানতায় বেজে উঠা গান নিয়ে মিথ্যা অপপ্রচার
আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর)
গতকাল শনিবার, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ চৌমুহনী মোড়ে মাইকে ইউটিউব চ্যানেল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বক্তব্য ধারাবাহিক ভাবে প্রচারের সময় অসাবধানতাবশত হঠাৎ ৩০ সেকেন্ডের মত পতিত শেখ হাসিনার একটি গান বেজে উঠলে তা সোশ্যাল মিডিয়ায় ফ্যাসিস্ট গোষ্ঠী ছড়িয়ে দিয়ে বিভ্রান্তের সৃষ্টি করে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল গণমাধ্যমকে জানান, আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের কাছ থেকে জানতে পারি, ইউটিউব থেকে বক্তব্য প্রচারের সময় ভুলবশত হঠাৎ অন্য গান বেজে ওঠে। সুতরাং এটা নিয়ে তোলপাড় করার কিছু নেই। এটা ভুলবশত হয়ে গেছে।
আয়োজকরা জানান, কিছু ফ্যাসিস্ট গোষ্ঠী বিভিন্ন মিডিয়ায় ভুল তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা এই ধরনের তথ্য বিকৃতিকারীদের অপতথ্য ছড়ানোর প্রতিবাদ জানাচ্ছি এবং প্রকৃত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য আহবান জানাচ্ছি।