পাঁচবিবিতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ-আটক ২
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২টা ২৫ মিনিটে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন আটাপুর ইউনিয়নের মহীপুর গ্রামের মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের সামনে পাকা রাস্তা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সবুজ হোসেন (২২) ও মোছা. রুমানাকে (৩০) গ্রেফতার করা হয়।





