সারাদেশ

পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

পবিত্র ঈদ-উল আযহা ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে পাইকগাছায় “কোরবানির পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। রিসোর্স পারসন ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়।

প্রশিক্ষণে কোরবানির পশু সঠিক নিয়মে জবাই, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, চামড়া সংরক্ষণের আধুনিক পদ্ধতি এবং চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার হাফেজ বিলাল হোসাইন, সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল আজহার আলী, মডেল মসজিদের ইমাম ও খতীব মুফতী আশরাফুল ইসলাম রাহমানি।

আয়োজকরা জানান, ঈদুল আযহাকে সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন ও দক্ষ করে তুলতেই উপজেলা ও পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম ও খতীব সাহেবদের এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ইমাম ও খতীব সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,