সারাদেশ

সাতক্ষীরায় সেফটি ট্যাংকের গ্যাসে স্কুলছাত্রসহ নিহত ২

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরার কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে রাজমিস্ত্রী ও স্কুলছাত্র মারা গেছেন। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ২টার দিকে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে আরিফুল ইসলামের বড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিগজ্ঞের বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫) এবং মনিরুজ্জামান পাড়ের ছেলে স্কুলছাত্র আরাফাত পাড় (১৬)। আহত হয়েছেন বরেয়া গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে গোলাম হোসেন (৩০)।
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, মঙ্গলবার দুপুরে বরেয়া গ্রামের হাতেম শেখের ছেলে আরিফুল ইসলামের বাড়িতে নির্মাণাধীন সেফটি ট্যাংকের ছাদের সেনটারিং খুলতে নামেন রাজমিস্ত্রী মহানন্দ সরকার। কয়েকদিন আগে নির্মিত ওই বদ্ধ সেফটি ট্যাংকে নেমেই অক্সিজেন স্বল্পতা ও বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় তিনি অজ্ঞান হয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে মহানন্দ সরকারকে উদ্ধার করতে ওই সেফটি ট্যাংকে নামেন তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন ও বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আরাফাত হোসেন।
পরবর্তীতে মহানন্দ সরকার ও আরাফাত হোসেন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। আশঙ্কাজনক অবস্থায় গোলাম হোসেনকে উদ্ধার করে স্থানীয়রা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। বিষাক্ত গ্যাসের কারণে ও অক্সিজেন স্বল্পতায় দু’জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,