সারাদেশ

পাবনার চাটমোহরে অবৈধ মাটি কাটার অভিযোগে তিনজন আটক

সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার (পাবনা)

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউরি এলাকায় একটি পুকুর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা স্থানীয়ভাবে মাটি কেটে সিটিভি ইটভাটার পাশের পুকুরের পাড় থেকে তা বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে।

আটককৃতরা হলেন, মোঃ আব্দুল গণি (৩৫), পিতা- মোঃ আক্কেদ প্রাং, গ্রাম দীঘইল, থানা- বড়াইগ্রাম, জেলা নাটোর। মোঃ সাদ্দাম হোসেন (৩০) পিতা মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, গ্রাম- ধুলাউড়ি পশ্চিমপাড়া, থানা চাটমোহর, জেলা পাবনা। মোঃ মাইদুল ইসলাম (২৬), পিতা মোঃ আবুল হোসেন, গ্রাম- ধুলাউড়ি কুঠিপাড়া, থানা চাটমোহর, জেলা- পাবনা।

পুলিশ জানিয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে পুকুরের পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, এ ধরনের অবৈধ মাটি কাটা পরিবেশের ভারসাম্য নষ্ট করে, কৃষি জমির উর্বরতা হ্রাস করে এবং এলাকার জলাধার ও ভূমির ক্ষতি সাধন করে। এতে কৃষকদের ক্ষতির পাশাপাশি পরিবেশগত ঝুঁকি বাড়ছে।

প্রশাসনের পক্ষ থেকে এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,